ফটিকছড়ি বিবিরহাটে দারুন নাজাত বালক বালিকা মাদরাসার শুভ উদ্বোধন
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
ফটিকছড়ির বিবিরহাটে দারুন নাজাত বালক বালিকা মাদরাসা নামের আধুনিক মানের একটি মাদরাসার শুভ উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে মাদরাসা ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্টান ও হিফজুল কুরআন ছবক প্রধান অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিবিরহাট বনিক কল্যাণ সমিতির সভাপতি সোলেমান কোম্পানী, মাওলানা জুনায়েদ জাওহর, মাওলানা আফাজ উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে মানুষ আজ খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়েছে। জাতি সুশিক্ষায় শিক্ষিত হলে অনেকাংশে অপরাধ কমে আসবে, এতে কোন সন্দেহের অবকাশ নেই। তিনি সকলকে দারুন্নাজাত বালক বালিকা মাদ্রাসার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশে মুসলিম উম্মার উন্নতি সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


No comments