Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

রামগড়ে মারকাজুল ওমর হিফজুল কুরআন মাদ্রাসায় হিফজের সবক প্রদান



নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ি জেলার রামগড় মারকাজুল ওমর (রাঃ)হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্রদেরকে হিফজ ছবক প্রদান, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ(৯ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক ও সুধী সমাবেশে হিফজের সবক প্রদান করেন রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব  মাওলানা আব্দুল হক। এই সময়  উপস্থিত ছিলেন বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক  মাওলানা ক্বারী নূর হোসেন,মাওলানা নাসির উদ্দিন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মালেক, রামগড় ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, রামগড় মাস্টার পাড়া আজিজিয়া মসজিদের সভাপতি  মাওঃআব্দুর রউফসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবক প্রদান অনুষ্ঠানে মাওলানা আব্দুল হক বলেন, পবিত্র মহান গ্রন্থ  আল কুরআন আল্লাহর ঐশী বাণী। তিনি মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন এবং তিনি এর সংরক্ষণের ব্যবস্থা ও করবেন, তাতে কোন সন্দেহের অবকাশ নেই। তিনি বলেন, মহানবী সাঃ এর ঘোষণা অনুযায়ী যারা কোরআন শিখে এবং শিখায় তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। তিনি সকলকে কুরআন শিক্ষার কারখানা মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments