Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

ইসলামী আন্দোলন যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলে - মাওলানা মোরশেদ



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি ঃ

ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণগঠন কল্পে জেলা যুব সম্মেলন-২০২১ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

 আজ(১১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে১০  টায়  জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক [চট্টগ্রাম বিভাগ ] 

মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এদেশের যুবকরা যুগে যুগে অবহেলিত হচ্ছে। যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করলে চুরি -ডাকাতি, খুন -ধর্ষণ ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো যুবকদেরকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যুবকদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ, জাতিরও ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলতে চাই়। তিনি  যুবকদেরকে 'ইসলামী যুব আন্দোলন' পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন মৃধা, শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন। 

 সম্মেলনে প্রধান অতিথি 

ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১/২২ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন।

 কমিটির সভাপতি হলেন মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ,সহ সভাপতি-মুহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক- মাওলানা বশির উদ্দিন।

No comments