Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

সন্যাসিরহাট ইসলামী শান্তি সংস্থার ইসলামী মহা সম্মেলন সম্পন্ন



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ 

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন শাহনগর সন্যাসিরহাট ইসলামী শান্তি সংস্থা ও গণ পাঠাগারের উদ্যোগে ৪০তম ইসলামী মহা সন্মেলন গতকাল বুধবার(১০ফেব্রুয়ারী) দিন ব্যাপী সন্যাসিরহাট বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে।


দেশের শীর্ষ আলেম জামিয়া ইসলামিয়া বাবুনগরীর মুতামিন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান।

প্রধান বক্তা ছিলেন- মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল খান। 

বিশেষ বক্তা ছিলেন- মাওলানা সানাউল্লাহ নুরী ও মুফতি রিয়াজ উদ্দিন ধর্মপুরী।

সম্মেলনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুফতি রহিমুল্লাহ, মাওলানা রফিকুল আলম,মাওলানা ওসমান, হাফেজ ইসমাইল, জয়নাল আবেদীন, লোকমান বিন হারুন গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন।

মাহফিলে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করেন। 

সম্মেলনে বক্তাগণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী সাঃ ওআল্লাহর হুকুম কে পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংস্থার সভাপতি মুহাম্মদ আবু বকর বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্মীয় মাহফিল আয়োজন সহ এলাকায় সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ করোনাকালীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ,ফটিকছড়ি কোভিট হসপিটালে অনুদান  প্রদান এবং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীনের আহবানে সাড়া দিয়ে গরীব কৃষকদের ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ সহ সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি।

ভবিষ্যতেও সংস্থার সকল কর্মসূচী বাস্তবায়নে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সংগঠনের সকল উপদেষ্টা,পৃষ্টপোষক ও সদস্যদের সহযোগীতা কামনা করেন তিনি।

সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায়  সংস্থার প্রবাসী সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

No comments