Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন



নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে।

আজ(৭ফেব্রুয়ারি) রোববার  সকাল সাড়ে ১০ টায় জেলা সদর হাসপাতালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন  খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা । খাগড়াছড়িতে প্রথম টিকা নিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং দ্বিতীয় টিকা নিলেন খাগড়াছড়ি পৌরসভা নবনির্বাচিত  মেয়র নির্মলেন্দু চৌধুরী।

উদ্বোধনকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা  বলেন, এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য যে আশ্বাস দিয়েছে তা পুরন করেছে আজ। বিশ্বের অনেক দেশেই এখনো টিকা পায়নি। প্রধানমন্ত্রী তার চেষ্টায় সফল হয়েছে দেশের মানুষের জন্য টিকা আনতে। এটির মাধ্যমে মানুষ রোগ থেকে মুক্ত থাকবে।

উদ্বোধনের পরেই প্রথম টিকা নিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এরপর টিকা নিয়েছেন খাগড়াছড়ির  পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও  সিভিল সার্জন নুপুর কান্তি দাস টিকা ।

জেলা প্রশাসক বলেন, এই জেলার টিকাদান কর্মসূচিতে আমিই সবার প্রথমে টিকা নিয়েছি। আমার পরে সবাই ক্রমান্বয়ে নিচ্ছে। এই টিকার কোনো বড় ধরনের পাশ্ব প্রতিক্রয়া নাই। আমাদের সকলের এই টিকা নেওয়া উচিৎ। আমি সুস্থ আছি।

টিকা নিয়ে অনুভূতি জানিয়ে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আমি জেলা প্রশাসকের পরেই টিকা নিয়েছি। আমার এখনো কোনো সমস্যা হচ্ছেনা। আমার কাছে মনে হচ্ছে এটির দ্বারা আমার কোনো সমস্যা হবেনা। আমাদের সকলের প্রয়োজন এই টিকা নেওয়া। টিকা নিয়ে রোগ মুক্ত থাকা।

খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাস জানান, আজকে প্রথম ধাপে ১৬৮ জনকে এই টিকা দেওয়া হবে। এটির তেমন কোনো পাশ্ব প্রতিক্রিয়া নাই। আমরা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা পাইনি। যদি এই টিকা দেওয়ার পরে কারো সমস্যা হয় তাহলে তাদের সমস্যা সমাধানের জন্য আমাদের প্রশিক্ষণ পাওয়া মেডিকেল টিম রয়েছে। 

No comments