Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

মানিকছড়িতে মাহফুজুল কুরআন কিন্ডারগার্টেনের বই বিতরণ

 


নুরুল কবির আরমান বিশেষ  প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি তিনটহরী গুচ্ছগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাহফুজুল কুরআন নূরানী কিন্ডার গার্টেনের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।


৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেনের সহকারী পরিচালক হাফেজ মাজহারুল ইসলাম।

এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন 

৪ নং তিনটহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য  জাহাঙ্গীর আলম, মোঃ হারুনুর রশীদ হারুন ও শামসুল ইসলাম সোহাগ ।

 একাডেমির কর্তৃপক্ষ উপজেলার  শ্রেষ্ঠ মডেল একাডেমী এবং লেখাপড়ার গুণগতমান সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

" সন্তান আপনার মানুষ করার দায়িত্ব আমাদের" এমন কমিটমেন্ট নিয়ে প্রতিষ্ঠিত আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাহফুজুল কুরআন নূরানী কিন্ডারগার্টেন ভর্তি করতে  একাডেমী পরিচালনা কমিটি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

 পরে প্রধান ও বিশেষ অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২১শিক্ষাবর্ষের বই তুলে  দেন।

No comments