Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ সমাবেশ



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি


খাগড়াছড়িতে বিএনপির কর্মসূচীতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, মধ্যরাতের ভোটের অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গণতন্ত্রের প্রতীক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় আজ তিন বছর ধরে কারাগারে আটক করে রেখেছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (৮ফেব্রুয়ারি) সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, মোসলেম উদ্দিন, বেলাল হোসেন, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ক্ষণি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম।

No comments