ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশে খাগড়াছড়ি জেলা কমিটি পুনঃগঠন কল্পে বার্ষিক সম্মেলন পৌরসভার আরামবাগস্হ জেলা কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
আজ(২ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে জেলা শাখার সভাপতি ডা.মেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমানে দেশে খুন, ধর্ষণএবং দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষের জান-মালের নিরাপত্তা আর কোনো গ্যারান্টি নেই। মানব রচিত আইন -কানুন অপরাধ বন্ধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।একমাত্র ইসলামী আইন প্রতিষ্ঠিার মাধ্যমে সর্বপ্রকার অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। তিনি সকলকে ইসলামী আইন কানুন রাষ্ট্রীয়ভাবে চালু করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম,শ্রমিকআন্দোলন জেলা সাধারণ সম্পাদক মু. আল-আমিন,
ছাত্র আন্দোলনের জেলা সভাপতি রবিউল মিয়াজি,যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ডা.আশ্রাফুল ইসলাম,
জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ডা.আনোয়ার হোসেন,মাওলানা কাওসার আজিজি প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২০২১-২২সেশনের আংশিক কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে মাওলানা দেলোয়ার হোসাইন সভাপতি , ডাঃমেরাজুল ইসলাম সহ সভাপতি ওমাওলানা কাউছার আজিজীকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেয়া হয় ।


No comments