লংগদুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ
নুরুল কবির আরবান, বিশেষ প্রতিনিধিঃ
পাহাড়ে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ( ৪ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারের শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পিসিসিপি।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা ইঞ্জিঃ শাহাদাৎ ফরাজি সাকিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মোমিন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা প্রচার সম্পাদক আলমগীর হোসাইন, জেলা জয়েন সেক্রেটারি খলিলুর রহমান,জেলা জয়েন সেক্রেটারি আবু বকর সিদ্দিক (মামুন) বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: রাকিব ফরাজি, তৈয়ব আলী মুন্সী, করল্যাছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান মানুষদের প্রতি ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানবিক দিক বিবেচনা করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।


No comments