ফটিকছড়িতে জামায়াতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
নূরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধিঃ
জামায়াতের সাথে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের পুরস্কৃত করলো ফটিকছড়ি উপজেলার পাইন্দং জনকল্যাণ ফাউন্ডেশন।
৩১জানুয়ারি রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব নেওয়াজ শরীফ মুন্নার সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম কোম্পানী,মোল্লারবাড়ি জামে মসজিদের খতিব ও হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ওবায়দুল আকবর,ইসলামি ব্যাংক ফটিকছড়ি শাখার সিনিয়র অফিসার মোঃ হাসান, সালমা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী নবীর হোসেন মাসুদ, যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার,ক্লিপটন গ্রুপের কমকর্তা মোহাম্মদ রাসেদ হোসাইন, ফোরকানিয়া মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, ইসলামি ব্যাংক শান্তিরহাট আউটলেট শাখার পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন ইসমাইল, রাফি,রিফাত,জাবেদ, আকিব।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে সর্বমোট ১৬জনকে পরুষ্কৃত করা হয়।
যার মধ্যে ৩৬১ ওয়াক্ত নামাজ আদায় করে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ শরিফ, ৩১৬ ওয়াক্ত নামাজ আদায় করে দ্বিতীয় স্থান অধিকার কারে মুহাম্মদ আফিক,৩০৬ ওয়াক্ত নামাজ আদায় করে তৃতীয় স্থান অধিকার করে মুহাম্মদ মাসুম।


No comments