ফটিকছড়িতে আল্লামা মুহিব্বুল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বাবুনগরের মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী নামে প্রতিষ্ঠিত "আল্লামা শাহ মুহিব্বুল্লাহ ফাউন্ডেশন" এর উদ্যোগে ৫ ম আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল আগামী ৩মার্চ'২০২১ বুধবার ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে এক সাধারণ সভা ( ১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকিনা ক্লাবে সচেতন ফটিকছড়ির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
ধর্মপূর এমদাদুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শহীদ উল্লাহ'র
সভাপতিত্বে ও মাওলানা রহমতুল্লাহ বাবুনগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন
মাওলানা জোনায়েদ জোওহার, মাওলানা হাফেজ ফজলুল হক, হাফেজ রশিদ, মাওলানা ফাজুর রহমান, মাওলানা মাওলানা হাফেজ ইলিয়াছ,
জোনায়েদ জিহাদী,আফফান,মাহবুব প্রমূখ।
সভায় বক্তাগণ আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতাএবং মাহফিলে দলে দলে যোগদান করে সফল করার জন্য তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।


No comments