রামনগর পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
নুরুল কবির আরমান বিশেষ প্রতিনিধিঃ
১২ফেব্রুয়ারি বাদ জুমু'আ, জামালগঞ্জ উপজেলা, সাচনা বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী রামনগর পশ্চিমপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রামনগর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী মোঃ জহুর উল্ল্যাহ 'র দানকৃত ৯শতক জমিতে পশ্চিম পাড়ার লোকজনের অর্থায়নে জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহুর উল্লাহ' র ভাগিনা দ্বীনিয়া আহলিয়া ডালাগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম , জামিয়া মারকাজুল উলুম বর্মাউত্তর রামনগর বানীপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদ হোসাইন, জামিয়ার উস্তাদ হাফিজ মাওলানা ইমদাদুল হক সাহেব রামনগরী, মাওলানা মুজিবুর রহমান শাফেলা, রামনগর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক, রামনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান , সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যানদ্বয় রেজাউল করীম শামীম ও নুরুল হক আফিন্দী, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ তালুকদার, রামনগর গ্রামের মুরুব্বি মুজিবুর রহমান তালুকদার, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফ, সাবেক ইউপি সদস্য তারা মিয়া, মিজানুর রহমান মেম্বার সাহেব, আরজ আলী , আখলাকুল আম্বিয়া , জমিদাতার ছেলে মুকাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments