৯৯৯-এ ফোন করায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সহয়াতায় উদ্ধার হলে ৫জন পর্যটক
আতিকুর রহমান রিয়াজ
সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে এসে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে গিয়ে গহীন পাহাড়ে উঠে যায় ৫ পর্যটক,দিক বিদিক ঘুরতে থেকে নেমে যাওয়ার পথও হারিয়ে পেলে।অবশেষে জরুরী সেবা নং ৯৯৯ এ ফোন।সীতাকুণ্ড মডেল থানার ওসির নির্দেশনায় দ্রুত গতিতে মোবাইল টিম জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়ে পাহাড়ে।সরেজমিনে জানা যায় যে,লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণপুরে হাবিবুর নবী শুভ (২৩), নোয়াখালীর সুধারাম থানার মহতাপপুরে শাহরিয়ার ইমন (২৩) ও চরজব্বার থানার সুবর্নচরের বাসিন্দা দেলোয়ার হোসেন(২৬)। স্নাতক অধ্যায়নরত তিন বন্ধু ২৯ জানুয়ারি ২০২১ইং বেড়াতে এলেন সীতাকুণ্ডে। স্থানীয় বাসিন্দা নাহিদ (১৪) ও সানি(৮) কে নিয়ে দুপুরে ঘুরতে বের হন বাড়বকুন্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে। ঘুরতে ঘুরতে একসময় পথ হারিয়ে আটকা পড়েন দুর্গম পাহাড়ি এলাকায়। খাড়া পাহাড় বেয়ে নামার সাহসও হারিয়ে ফেলেন তারা। উপায় না পেয়ে দুপুর ০২.৪৫ টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান। তাৎক্ষনিক তাদের উদ্ধারে এগিয়ে আসে সীতাকুণ্ড মডেল থানার একটি মোবাইল টিম। অবশেষে বিকাল ০৪ টায় ফায়ার সার্ভিসের সহায়তায় আটকেপড়া পর্যটক ও স্থানীয়দের পাহাড় থেকে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত সকলে সুস্থ আছে।


No comments