সুবিধা বঞ্চিত স্কুলে নতুন বই বিতরণ
স্টাফ রিপোর্টার ::
ভিন্সেন্ট স্টারে মতে,"আমরা যখন বই সংগ্রহ করি,তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।"আর সেই আনন্দকে ভাগাভাগি করার জন্য সুবিধাবঞ্চিতদের পাঠশালা স্বপ্নযাত্রা স্কুলে আজ হিউম্যান ওয়েলবিং ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে ঢাকা রামপুরাতে নতুন বই বিতরণ করা হয়। শিশুরা নতুন বই পেয়ে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। বই উৎসবটি পরিচালনা করেন হিউম্যান ওয়েলবিং ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়ারেস আলি। সভাপতিত্ব করেন উক্ত ফাউন্ডেশনের সহ-সভাপতি লুৎফা বেগম। উক্ত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোঃ আবু রায়হান আল বিরুনী, যুগ্ন সচিব এবং সদস্য বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন,বাণিজ্য মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, সহকারী পরিচালক (প্রশাসন) সমাজসেবা অধিদপ্তর। আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, মোসাম্মৎ রুওশনারা পারভীন- সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, জান্নাতুল ফেরদৌসী- বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মমতাজউদ্দীন আকাশ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সহ সদস্য আবু সাঈদ, ফারজানা লাবনী, মন্জুরুল বারি কবির এবং রুবিনা আফরুজ সহ অনেকে।
মাননীয় যুগ্ন সচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী এবং আব্দুর রশিদ সহ অন্যান্য গুণীজন মানবিক এ ফাউন্ডেশন কে গতিশীল করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস এবং এই শিশুদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।


No comments