Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির ধর্মপ্রতিমন্ত্রীকে সংবর্ধনা

 


স্টাফ রিপোর্টার ::

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ জানুয়ারি) সন্ধায় ঢাকার উত্তরার প্যান ডি এশিয়া লিমিটেড রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির আহবায়ক শাহজাহান আলী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। 


ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির সদস্য সচিব মাজেদুল হক স্বপন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা,মোহাম্মদ হাবীব হাসান এমপি,মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম,সাবেক সংসদ সদস্য রহিমা খন্দকার প্রমূখ। 


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জামালপুরের  ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি’কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

No comments