Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

বাঁশখালী‌তে সাংবা‌দি‌কের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার দাবীতে মানববন্ধন সমা‌বেশ

 


নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ

বাঁশখালী‌তে দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবা‌দিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ‌

আজ (১৮ জানুয়া‌রি) সোমবার সকা‌লে উপ‌জেলা সদ‌রে দারুল কারীম মাদরাসার শিক্ষক-‌শিক্ষার্থী ও এলাকাবাসীর উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে সাংবা‌দিক শফকত হোসাইন চাটগ‌ামীর ওপর হামলাকারী চি‌হ্নিত সন্ত্রাসী বেলালকে অ‌ন‌তি‌বিল‌ম্বে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার দাবী জানা‌নো হয়। প্রায় ৫ শতা‌ধিক শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহ‌ণে অনুষ্ঠিত মানববন্ধন প্রতিবাদ সমা‌বে‌শে অন‌্যান্যেদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন ও বক্তব‌্য রা‌খেন, বাঁশখালী কওমী মাদরাসা প‌রিষ‌দের সে‌ক্রেটারী ও চেচু‌রিয়া আর‌বিয়া মাদরাসার প‌রিচালক মাওলানা মো. ইসহাক, বাঁশখালী জলদী মকবু‌লিয়া জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. কাউছার, শীলকূপ মাইজপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা এরশাদ উল্লাহ, দ‌ক্ষিণ জলদী দারুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প‌রিচালক মাওলানা শাহাব উ‌দ্দিন, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লী‌গের সভাপ‌তি মো. আব্দুল জব্বার, ইসলামী আ‌ন্দেল‌নের চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলার সা‌বেক সহকারী অর্থ সম্পাদক মি‌ডিয়াকর্মী মাওলানা আলমগীর ইসলামাবাদী, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, উপ‌জেলা সদর ব‌্যবাসায়ী স‌মি‌তির সভাপ‌তি মোহাম্মদ হোছাইন, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক প্রমুখ। মানবন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, "এলাকার চি‌হ্নিত সন্ত্রাসী বেলাল দাফ‌টের সা‌থে এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌চ্ছে। ইয়াবা সেবন ও ব‌্যবসা ক‌রে এলাকার যুব সমাজ‌কে ধ্বংস কর‌ছে। সম্প্রতি অনু‌ষ্ঠিত দারুল কারীম মাদরাসার সভায় তা‌কে দাওয়াত না দেয়ায়‌ দিনদুপু‌রে প্রকা‌শ্যে মাদরাসার প‌রিচালক সাংবা‌দিক শফকত হোসাইন চাটগামী‌র ওপর হামলা চালি‌য়ে‌ছে চি‌হ্নিত সন্ত্রাসী বেলাল।"

এ‌দি‌কে সাংবা‌দি‌ক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। অন‌তি‌বিল‌ম্বে হামলাকারী সন্ত্রাসী বেলাল‌কে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জা‌নি‌য়ে‌ছেন এলাকাবাসীরা।

No comments