Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্র রাকিবুলের মৃত্যু



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির পানছড়িতে ওৎ পেতে থাকা সন্ত্রাসী হামলায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত রাকিবুল (১৮) উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগর গ্রামের আলী হোসেনের ছেলে এবং পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষে অধ্যয়নরত।


১৯ জানুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। করোনার মহামারীর কারণে অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি মোটর সাইকেলে যাত্রী বহন করে পরিবারের জীবিকা নির্বাহ করতো রাকিব।


এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রাকিবের মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


রাকিবের সাথে থাকা পাইয়ং পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল জানান, ২০ জানুয়ারী বুধবার ভোর ৪টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ‘


পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান ঘটনাটি দু:খজনক। ‘এ নিয়ে পুলিশ মাঠে কাজ করছে। খুব সহসাই ঘটনার রহস্য উদঘাটন বের করে আসামীদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে এখনো থানায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি বলেও তিনি জানান।’

No comments