রামগড়ে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
নিজস্ব প্রতিনিধি ,রামগড়
খাগড়াছড়ির জেলার রামগড় পৌরসভা এলাকায় রামগড় -খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র রেম্রাচাই মারমা (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকেল রামগড় বাজারের হিলভিউ রেস্টুরেন্টের সামনে ফেনী থেকে আসা খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন (চট্টমেট্রো ব-১৪-১৪৩১) পিছন থেকে ধাক্কা দিলে স্থানীয় লোকজন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে। উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রেম্রাচাই মারমা রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়ার বাসিন্দা মংসানাই মার্মার সন্তান।
স্থানীয় লোকজন জানান স্কুল ও জনবহুল বাজার এলাকায় ধীরগতিতে গাড়ী চালানোর কথা থাকলেও কতিপয় চালক নিয়মনীতির তোয়াক্কা না করে বেপোরোয়া গতিতে গাড়ী চালানোর ফলে এমন দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুজ্জামান ঘটনা সত্যতা শিকার করে জানান, দুর্ঘটনায় রামগড় সরকারি স্কুলের ছাত্রের মৃত্যুর কথা শুনেছি। তবে এখনও কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


No comments