Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

রামগড়ে বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি ,রামগড়


খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার অফিস টিলা এলাকার বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় অংশগ্রহন করে দুই শক্তিশালী দল বাগানের কোণা ও সুকেন্দ্রাইপাড়া একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাগানের কোণা একাদশ খেলায় বিজয় লাভ করে।খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর আওয়ামী লীগের সভাপতি 

জনাব রফিকুল আলম কামাল , এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসিন হাবিব পবন।


খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি জনাব রফিকুল আলম।

তিনি টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রশংসা করেন।তিনি বলেন,এভাবে খেলাধুলার ধারাবাহিকতা বজায় থাকলে শিশু-কিশোররা খেলাধুলার প্রতি আগ্রহ ফিরে পাবে।ফলে তারা মাদক ও সন্ত্রাস দেখে দূরে থাকতে পারবে।



রামগড় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসিন হাবিব জানান,রামগড়ে ছেলেরা এখন আর আগের মত পিছিয়ে নেই,তারা এখন পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে।এভাবে তারা ধারাবাহিকতা বজায় রাখলে একসময় দেশ ও জাতির কর্ণদ্বার হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে।

No comments