ফটিকছড়িতে উদ্বোধন করা হয় আল -আরফা জামে মসজিদ
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
ফটিকছড়ি পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ডের মধ্যখানে অবস্থিত রাবার বাগান আল- আরফা জামে মসজিদ এর মূল ভবন সম্প্রসারণ শেষে জুমার নামাজ আদায়ের মাধ্যমে উন্মুক্ত করা হয়। জুমার নামাজের ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আবুল মনসুর। জুমার নামাজ পূর্বক বয়ানে খতীব বলেন, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছেন তাদের জন্য আল্লাহ্ তাআলা বেহেশতের মধ্যে এমন ঘর নির্মাণ করবেন, দুনিয়ার কোন ঘর তার সমকক্ষ হতে পারবে না। তিনি আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ (২২ জানুয়ারী) শুক্রবার উদ্ভোধন করেন পৌর সভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।
এসময় পৌরসভার কাউন্সিলর ও ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম, শাহাজাদা মাওলানা আবু বক্কর মুনিরী,মসজিদ সম্প্রসারন দাতা মুহাম্মদ আবদুল খালেক,রহিম বাদশা,এনান উদ্দিন,মাষ্টার মুহাম্মদ আলী, মুহাম্মদ হারুন,শাহাব উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এলাকার মুসল্লিগণ পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম ও মোঃ আবদুল খালেক চৌধুরী কে অসংখ্য ধন্যবাদ জানান।


No comments