Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বসতবাড়ী পুড়ে ছাঁই, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা



এনামুল হক 

চট্টগ্রাম প্রতিনিধি। 


চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা প্রচন্ড কনকনে শীতে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া কোন বিকল্প নেই বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে প্রায় অর্ধ কোটি  টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয়ছে বলে জানা গেছে। অনেক বিলম্বে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন এসআই ফিরোজ চৌধুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী ও এডভোকেট মুরাদ চৌধুরী। তাদের ৩ জনের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম প্রধান লিটন বৈঞ্চব জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলের দিকে রওনা দেয় ফায়ার সার্ভিস টিম, যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছে আমরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

No comments