এন.এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
মীরসরাই উপজেলাধীন ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ (ডাকঘর)হাজ্বী হামিদ আলী জামে মসজিদ সংলগ্ন মার্কেটে ২৯ শে জানুয়ারি রোজ শুক্রবার বাদ জুমায় "এন.এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার" এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মীরসরাই উপজেলা শাখার সদস্য ও হাজ্বী হামিদ আলী জামে মসজিদের সভাপতি মো: আবুল বশর মাষ্টার,সীতাকুন্ড যুবাইদিয়া মহিলা ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হারুন অর রশিদ,সমাজসেবক মো:সিদ্দিক আহমেদ,
এছাড়া আরো উপস্থিত ছিলেন আলোকিত তারুণ্য সংঘের নির্বাহী পরিচালক মো: এয়াকুব হোসাইন মুন্না,সীতাকুন্ড স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম এর যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ হাসান, সিটিজি ক্রাইম টিভির চট্টগ্রাম প্রতিনিধি আতিকুর রহমান রিয়াজ,ডা: সাজ্জাদ হোসেন,মোজাম্মেল হক প্রমুখ ।
পরিচালক এম.এ হাসনাত বলেন- বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যুগ,বর্তমান সময়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার জানা একান্ত প্রয়োজন। তাই তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের দৌড় গোঁড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি চালু করা হয়।এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বড় কমলদহ হাজ্বী হামিদ আলী জামে মসজিদের খতিব হযরত মাও: হারুণ অর রশিদ।


No comments