বড়পিলাক গুচ্ছগ্রামে কনকনে শীতে শীতার্তদের মাঝে আর্ত-মানবকল্যাণ ফোরামের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামে আর্ত-মানবকল্যাণ ফোরামের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় আলোচনা শেষ করে অফিসে, আর্ত-মানবকল্যাণ ফোরামের উদ্যোগে সকলের সহযোগিতায় আর্ত মানবতার কল্যাণে শীতকালীন শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আলোকে অফিসে কিছু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ত-মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মণ্ডলী জনাব মোঃ আব্দুল জব্বার কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ত-মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মণ্ডলী, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য জনাব মোঃ শাজাহান হাওলাদার, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আর্ত-মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মণ্ডলী জনাব মোঃ শাহাদাত হোসেন, সভায় সভাপতিত্ব করেন আর্ত-মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ জুয়েল আজিজ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ মেহেদী হাসান রনি, মোঃ কাউছার আরও উপস্থিত ছিলেন আর্ত-মানবকল্যাণ ফোরামের সদস্য বিন্দু।
উক্ত সভায় প্রধান অতিথি বলেন আর্ত-মানবকল্যাণ ফোরামের উদ্যোগে সকলের সহযোগিতায়, আর্ত-মানবতার কল্যাণে আমরা দাড়াচ্ছি আপনিও আসুন বলে অন্যান্য দিকনির্দেশনা দিয়ে এবং সংগঠনের শুভ কামনা করে বক্তব্য শেষ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জুয়েল আজিজ, তিনি বলেন, আর্ত-মানবকল্যাণ ফোরামের উদ্যোগে সকলের সহযোগিতায় আর্ত মানবতার কল্যাণে আমরা দাঁড়াচ্ছি আপনিও আসুন, তিনি আরো বলেন আমরা গত শীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি এবং করোনাভাইরাস কালিন জনগণের মাঝে ও ধর্মীয় প্রতিষ্ঠানে ইত্যাদি ইত্যাদি স্থানে জীবাণুনাশক স্প্রে বিতরণ করেছি এবং রোজার ঈদে ঈদ সামগ্রী বিতরণ করেছি কুরবানী ঈদে ঈদ সামগ্রী বিতরণ করেছি এবার এই শীতে 1 তারিখ শুক্রবার জানুয়ারী মাস 2021 প্রথম বছরের প্রথম দিনে আমরা শীতার্তদের মাঝে মাস্ক ও শীত বস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু আমাদের অফিসে এবং বিভিন্ন বাড়িতে গিয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি এবং করছি ইনশাআল্লাহ আগামীতেও করব আমরা আর্ত মানবতার কল্যাণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন আমাদের উদ্যোগে সকলের সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ও সেলাই প্রশিক্ষণ সেন্টার বিভিন্ন প্রকল্পভিত্তিক উন্নয়নমূলক কাজ সরকারি-বেসরকারি সহযোগিতায় আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।


No comments