ফটিকছড়িতে শাহীন চেয়ারম্যান এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নুরুলকবির আরমান বিশেষ প্রতিনিধিঃ
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনের উদ্যোগে তিনহাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
চেয়ারম্যানের ব্যক্তিগত ও দানশীল ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের ৬,৭,৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ।
আজ(১৫জানুয়ারী) শুক্রবার সকালে চেয়ারম্যানের বাসভবনে ৬নং ওয়ার্ডের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে চেয়ারম্যান শাহীন বলেন, বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংগঠন থেকে প্রাপ্ত এসব কম্বল বিতরণ করা হচ্ছে।
এ কার্যক্রমে আমাদের সহযোগীতা করেছেন- ঢাকা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তৌহিদুল আনোয়ার চৌধুরী আতিক,চিটাগাং ক্লাবের প্রেসিডেন্ট শিল্পপতি লায়ন নাদের খান,ডেইরি এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ইকবাল হোসেন সহ আল মানাহিল ওয়েলফেয়ার সংস্থা।
চেয়ারম্যান তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আরো কিছু ব্যক্তি আমাদের শীতবস্ত্র দেবেন বলে আশ্বস্ত করেছেন।
পর্যায়ক্রমে সব এলাকায় বিতরণ করা হবে -ইনশাআল্লাহ।


No comments