Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

সাজেকে পর্যটনবাহী মাইক্রোবাস খাদে, আহত ৮ জন

 


নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেক সড়কের সিজোকছড়া এলাকায় পর্যটবাহী ( ঢাকা মেট্রো- চ-১৫৭০০২) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে  গভীর পাহাড়ি খাদে পড়ে গুরোতর আহত হয়েছে ৮ পর্যটক। 


আজ১৬ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে  ফেরার পথে দুই কিলোমিটার দূরে সিজোক ছড়ায় এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় যুবক অনিল ত্রিপুরা। 


আহত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার। তৎক্ষানিক আহত পর্যটকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

No comments