Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা

 



নুরুল কবির আরমান খাগড়াছড়ি প্রতিনিধিঃ


নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদকে (পাঞ্জাবী প্রতীক ) ফের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর এলাকায় আব্দুল মজিদ-এর পক্ষে রানা ও বিপ্লব-এর নেতৃত্বে শোভাযাত্রা করে পৌরসভা (নির্বাচন আচরন) বিধিমালা ,২০১৫ এর ৭ (ক) বিধি লঙ্গনের অপরাধে ৩১ ধারায় এ দন্ড প্রদান করা হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারী একই অভিযোগে পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদকে (পাঞ্জাবী প্রতীক ) ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান সাকিল’র ভ্রাম্যমান আদালত।

No comments