লক্ষীছড়িতে উপজাতিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন "সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন
এস এম মহিউদ্দিন ::
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় অসহায়, শীতার্থ উপজাতিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন "সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন" পার্বত্য চট্টগ্রাম।
আজ সোমবার, সংগঠনটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম অসহায় গরীব উপজাতিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় মুফতি রবিউল ইসলাম শামীম বলেন সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায়রা কখনো কস্ট পাবেনা, সকল বৃত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান, এ সময় তিনি বলেন "সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন" পার্বত্য চট্টগ্রাম নামের তার সংগঠনটি ৩ পার্বত্য জেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন, ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, এর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের বিশুদ্ধ পানির জন্য নলকূপ সহ সামাজিক সেবা মুলক কাজে সংগঠনটি সব সময় নিয়োজিত থাকবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments