Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতির মাতার ইন্তেকালঃ শোক প্রকাশ



স্টাফ রিপোর্টার ::

খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলমের মা মমতাজ বেগম আজ(৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহে — রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  তিনি ৩ ছেলে, ৩ মেয়ে,নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে আত্বীয় স্বজনরা ছুটে আসেন শেষবারের মত এক নজর দেখার জন্য।

খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষথেকে প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,সাবেক সাধারণ সম্পাদক মো: আজিম উল হক,মুহাম্মদ আবু দাউদ,অর্থ সম্পাদক মিজ চিংমে প্রু ,সদস্য এইচ এম প্রফুল্ল,অপু দত্তসহ ক্লাব সদস্যরা অর্পনা চৌধুরী এলাকায় সাংবাদিক জহুরুল আলমের বাসায় ছুটে যান, সমবেদনা জ্ঞাপন করেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলমের মায়ের মৃত্যুতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: নুরুল আজম,সাধারণ সম্পাদক কানন আচার্য,খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশএবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

No comments