ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
স্টাফ রিপোর্টার ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
২৭জানুয়ারি২০২১ (বুধবার) গুইমারা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এক সভার মাধ্যমে ঘর নির্মানের বিষয়ে উপস্থাপন করা হয়। উপস্থাপন করা হয়। গুইমারার গৃহহীন পরিবারকে ১০টি গৃহ প্রদান করা হয়।
এ সভায় গুইমারা উপজেলা নির্বাহি অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা। আরো উপস্থিত ছিলেন, গুইমারা থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান, হাফছড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ও স্থানীয় নেতৃবৃন্দ, হেডম্যান, কার্বারীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


No comments