Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন



আবুল হোসেন রিপন,খাগড়াছড়ি

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় গুইমারা বাজারের কাকলি মার্কেটের মেসার্স পার্বত্য এন্টারপ্রাইজে এই এজেন্ট শাখার উদ্বোধন করা হয়। 


পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন কার্যক্রম শুরু হয়। আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান সাইফুদ্দিন আহাম্মদ। এতে প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান। এবং বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

এছাড়া ও ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইসলামী ব্যাংক খাগড়াছড়ি শাখার সিনিয়র অফিসার সাহাবউদ্দিন আহম্মেদ।


এসময় বক্তারা বলেন, ব্যাংকিং সেক্টর শুধুমাত্র সিটি কর্পোরেশন বা বড় কোনো শহরে নয় বরং ব্যাংকিং সুবিধা বাংলাদেশের গ্রামগঞ্জে এবং প্রত্যান্ত অঞ্চলের মানুষ যেন সহজেই ভোগ করতে পারে সেদিকেই ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে।  ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। বহির্বিশ্ব ও বাংলাদেশকে চিনেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার "ভিশন ২১" এর বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। 


পরিশেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো:ওসমান গণি।

No comments