গুইমারায় অসহায় শীতার্তদের পাশে সি এইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন
আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি
যেখানে শীতের তীব্রতা সেখানেই শীতার্তদের পাশে এগিয়ে এসেছে সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বুধবার বিকেলে পঁচাত্তর জন অসহায়, উপজাতি, শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সার্বিক তত্বাবধানে সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর উদ্যোগে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইউছুফ খাঁনের সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক ও সি এইচ টি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাগড়াছড়ির চেয়ারম্যান মুফতি রবিউল ইসলাম শামিম। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্বারী মাও:মোহাম্মদ ওসমান গনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ক্বারী মাও:মো ওসমান গনি বলেন, সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসহায়দের জন্য কাজ করে আসছে। যদি ও পাহাডের তীব্র শীত এই কম্বলের কাছে কিছুই না তারপরও অন্তত একটু হলে ও এই কম্বল আপনাদের শীতের কষ্ট লাঘব করবে। আপনারা এই সংগঠনের দায়িত্বে যারা আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষৎ এ তাদের ত্রান কার্যক্রম ধরে রাখতে পারে।
এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের গুইমারা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রহমতউল্যাহ, কোষাধ্যাক্ষ মাওলানা খলিলুর রহমান, সদস্য শেখ রেজওয়ান, মাওলানা হাসিবুর রহমান, হাফেজ মাসুদ প্রমুখ


No comments