Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

ফটিকছড়িতে মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি হাসান গ্রেফতার

 


নুরুল কবির আরমানঃ

 ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় দারুচ্ছালাম ঈদগাহ কওমী মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা মুহাম্মদ হাসান'কে (৩৮) গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

জানাযায়, সে মাইজভান্ডার নানুপুর এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে।

 গত ৪ জানুয়ারি সোমবার মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর ছাত্রদের মারধর করতে গেলে স্থানীয় জনগনের বাধাঁর সম্মুখীল হয়ে নানুপুর যুবলীগ নেতা হাসান তার শাটার গান থেকে এলোপাতারী গুলি চালালে ঘটনাস্থলে ৫ জন লোক গুলিবিদ্ধ হয়ে মারাত্বকভাবে আহত হয়েছে।

তাদেরকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন ইমরান (২৭) পিতা-জানে আলম, নুর উদ্দিন (২৬) পিতা গাফফার, মজিব উল্লাহ (১৮) পিতা-আজম, বাহাদুর (৬৫) পিতা-আবদুর রশিদ, জোবায়ের (২৮) পিতা-আবদুল কাশেম।

স্থানীয়রা জানান সোমবার দুপুরে মাইজভান্ডার এলাকার মন্নানীয়া সড়কের পূর্বপাশে অবস্থিত সরকারী খাস জায়গায় দারুস সালাম ঈদগাওঁ মাদ্রসায় ভবনের নিমার্ন কাজ বন্ধ রাখার জন্য নানুপুর যুবলীগ নেতা হাসানের নেতৃত্বে ১৫/২০ জন লোক উপস্থিত হয়ে মাদ্রাসা ভাংচুর ও ছাত্রদের উপর হামলা করলে তখন মাইকে হামলার কথা প্রচার করা হলে পাশের মোবারক আলী পন্ডিত বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের সঙ্গে হাসান বাহিনীর লোকদের সংঘর্ষ বেধে গেলে তখন হাসান তার সাটারগান থেকে ৫/৬ রাউন্ড গুলি চালালে ঘটনাস্থলে ৫ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্বকভাবে আহত হয়। তাদেরকে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এলাকায় পুলিশ মেতায়েন করা হয়েছে।

এ ঘটনায় গত ৪জানুয়ারি সকালে মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনা পরবর্তী রাতে স্থানীয় যুবলীগ নেতা মুহাম্মদ হাসানকে প্রধান আসামী করে ১০জন নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন ওই মাদ্রাসার পরিচালক মুফতি মনির। এর পর থেকে পুলিশ অভিযান শুরু করে।

বুধবার (০৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম চাঁন্দগাও থানাধীন শোলকবহর এলাকা থেকে র‍্যাব-৭ এর টহল টিম এর মাধ্যমে ফটিকছড়ি থানা পুলিশের তৎপরতায় প্রধান আসামি যুবলীগ নেতা মুহাম্মদ হাসান'কে (৩৮) ফটিকছড়ি থানা পুলিশ আটক করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন  জানান, মাদ্রাসা হামলা ঘটনার প্রধান আসামিকে র‍্যাব-৭ এর সহযোগিতায় আমরা আটক করতে সক্ষম হয়েছি। অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

No comments