Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

 



 

আল- মামুন,খাগড়াছড়ি ::

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। 


পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। 


এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা চন্দন কুমার দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা প্রমখ। 


এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী, এ্যাড. আশুতোষ চাকমা,এমএ জব্বার,মেমং মারমা, নিলোৎপল খীসাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

No comments