গুইমারার মাদ্রাসা সমূহে শীতবস্ত্র বিতরণ করেন "সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার এতিমখানাসহ সকল কওমি মাদ্রাসায় খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় অসহায়, এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন "সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন" পার্বত্য চট্টগ্রাম।
আজ (১১ জানুয়ারী) রোজ সোমবার সংগঠনটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা পরিষদ গুইমারা উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ গুইমারা উপজেলার জালিয়াপাড়া, হাফছড়ি ও মাহবুব নগর এর কওমি মাদ্রাসায় সফর করে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় মুফতি রবিউল ইসলাম শামীম বলেন সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায়রা কখনো কস্ট পাবেনা, সকল বৃত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান, এ সময় তিনি বলেন "সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন" পার্বত্য চট্টগ্রাম নামের তার সংগঠনটি ৩ পার্বত্য জেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন, ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, এর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের বিশুদ্ধ পানির জন্য নলকূপ সহ সামাজিক সেবা মুলক কাজে সংগঠনটি সব সময় নিয়োজিত থাকবেন বলে আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিল, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মুফতি নোমান সাহেব ও গুইমারা উপজেলার ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


No comments