গুইমারা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা
গুইমারা প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পদ-পদবীসহ সদস্যদের নাম ঘোষানা করা হয়েছে।
শুক্রবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় গুইমারা প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত গুইমারা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি হচ্ছেন, নুরুল আলম-সভাপতি (দৈনিক স্বদেশ প্রতিদিন), মুহাম্মদ আব্দুল আলী-সহ-সভাপতি (দৈনিক আমাদের নতুন সময়), এম দুলাল আহাম্মদ-সাধারণ সম্পাদক (দৈনিক আমার সংবাদ), শাহ আলম রানা-অর্থ সম্পাদক (ডেইলি অবজারভার), আনন্দ সোম-সাংগঠনিক সম্পাদক (দৈনিক মুক্ত খবর), আনোয়ার হোসেন-দপ্তর সম্পাদক (ডেইলি বাংলাদেশ পোষ্ট), আব্দুর রহিম-তথ্য ও গবেষনা সম্পাদক (দৈনিক বাংলাদেশ সমাচার), আবুল হোসেন রিপন-প্রচার সম্পাদক (রূপান্তর টিভি), সাচিং মারমা-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক (দৈনিক দেশ কাল), ফোরকানুল হক সাকিব-সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক (কোয়ালিটি টিভি), জনি ভট্রাচার্য-নির্বাহী সদস্য (দৈনিক বিশ্ব মানচিত্র), দিদারুল আলম হৃদয়-নির্বাহী সদস্য (দৈনিক সকালের সময়), আশ্রফুল ইসলাম বেলাল-নির্বাহী সদস্য (৭১টিভি), রেজাউল আলম শুভ-নির্বাহী সদস্য (আনন্দ টিভি)।
তার আগে গত ৪ডিসেম্বর ২০২০খ্রি: তারিখে গুইমারা প্রেস ক্লাবের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি এবং সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছিল।
সভায় বক্তারা বলেন, প্রেস ক্লাবের নতুন কমিটির উপর অর্পিত দায়িত্ব-দায়িত্বশীলতার সাথে পালনের মাধ্যমে প্রেস ক্লাবকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবেন এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, দর্পণে যেন কোন ময়লা না লাগে এ বিষয়টি সকল সদস্যরা খেয়াল রাখবেন। আলোচনায় বক্তারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি গুইমারা উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবং গুইমারা প্রেস ক্লাব প্রতিষ্ঠা কালীন সময়ে বিশেষ ভূমিকা রাখায় ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কেম এম সাজেদুল ইসলাম এ এফডব্লিউসি,পিএসসি,জি এবং ১৪ ফিল্ড রেজিমেন্ট সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব স্যারকে বিশেষ ভাবে স্মরণ করেন।


No comments