Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

পৃথিবীব্যাপী চিন্তাযুদ্ধে ইসলামকে বিজয়ী করতে তরুণদের ভূমিকা রাখতে হবে -ইশা ছাত্র আন্দোলন

 


ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, বর্তমানে সারা পৃথিবীব্যাপী ইসলামের বিরুদ্ধে একটি চিন্তাযুদ্ধ চলছে। এই চিন্তাযুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন করতে হবে। আর এ জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে তরুণদের।


আজ সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আত-ত্বরীক মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।


তিনি আরো বলেন, এ দেশের তরুণসমাজ বস্তুবাদের প্রতি আকৃষ্ট হওয়ায় দিন দিন স্বীয় আত্মপরিচয় ভুলে যেতে বসেছে, এর অন্যতম একটি কারণ হচ্ছে, দেশের শিক্ষাব্যবস্থা। সুতরাং ইসলামের স্বর্ণালী ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তরুণদের ভালোভাবে জানাতে হবে। আর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের তরুণ ছাত্র সমাজকে স্বীয় আত্মপরিচয় জাগ্রত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।



সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর সঞ্চালনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২০২০ সেশনে সারা দেশের কার্যক্রমের ওপর বার্ষিক প্রতিবেদন গ্রহণ ও অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়নে অনুষ্ঠিত কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এম. শোয়াইব, অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, প্রকাশনা সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদ এম.এ হাসিব গোলদার, কওমি মাদরাসা সম্পাদক নূরুল বশর আজিজী, আলিয়া মাদরাসা সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মশিউর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সদস্য সুলাইমান দেওয়ান সাকিব, জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ সহ কেন্দ্রনিয়ন্ত্রিত প্রশাসনিক ও সাংগঠনিক জেলা নেতৃবৃন্দ।


বার্তা প্রেরক

কে.এম. শরীয়াতুল্লাহ

কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

No comments