বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সীতাকুন্ডের কুমিরা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি
কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সীতাকুন্ডের কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব জিয়াউল আবেদীন বাপ্পির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সীতাকুণ্ডের কুমিরা পি এইচ পি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে 'গুলা-আহাম্মাদ' প্রদক্ষিণ করে ছোট কুমিরা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোব মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন
কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা " জসিম উদ্দিন সওদাগর"
, মাহবুব, বিল্লাল, ইউসুফ,
যুবলীগ নেতা 'সাজ্জাদ হোসেন রিমন, ওয়াসিম,সাহাব উদ্দীন, রাসেল, সেলিম,
ছাত্রলীগ নেতা আমির খাঁন নয়ন,আরিফ হোসেন, মোহাম্মদ ফয়সাল, রকিদুল ইসলাম, আয়নুল, রায়হান,মাসুদ, সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীবৃন্দ।।
বক্তব্যে বক্তারা বলেন মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার প্রতিরোধ গড়ে তুলব।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।


No comments