Voiceofbd24 is loved by 150k+ readers

Thanks everyone for the love of 150k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ খামারিকে ৭০ হাজার টাকা প্রদান

Published from Blogger Prime Android App
ডেক্স রিপোর্ট ::

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি খামারি মোহাম্মদ আলীকে পল্লী সঞ্চয় ব্যাংক, গুইমারা শাখা হতে কর্মসৃজন প্রকল্পের আওতায় ৫০হাজার টাকা এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যর পক্ষ হতে  মোহাম্মদ আলীর স্ত্রী পারভীন আক্তারকে ২০হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
ইতিপূর্বে হাফছড়ি এলাকায় মোহাম্মদ আলীর খামারে আগুন লেগে খামার বষ্মিভুত হয়ে যায়। যার ফলে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয় তার। আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হয়ে অসহায় হয়ে পড়ে ছিলেন মোহাম্মদ আলী।এই সময়ে তিনি প্রশাসনের সহযোগীতা পেয়েছে। 
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ জানান, তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি খামারি  মোহাম্মদ আলীকে  ঋণ বিতরণ করেন। এসময় উপজেলা সমন্বয়কারী, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

No comments