খাগড়াছড়ির বায়তুশ শরফ জামে মসজিদের খতিবের পিতার ইন্তেকাল, ওলামা ঐক্য পরিষদের শোক প্রকাশ
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ খাগড়াছড়ি বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা মাওলানা দিদারুল ইসলাম এর পিতা সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (১২ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বাঁশখালী সরলস্হ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর । তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগ ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে১স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একনজর দেখার জন্য তাঁর বাড়িতে মানুষ ভীড় জমায়।
মরহুমের ইন্তেকালে খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসা সুপার মাওলানা আবু ওসমান ও খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতী ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি সদর ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মিসবাহ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মহান আল্লাহর নিকট মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসে উচ্চ মোকাম কামনা করেন।


No comments