Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বই বিতরণ ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা কে সংবর্ধনা প্রদান



 গুইমারা প্রতিনিধি:: 

গুইমারা উপজেলার ঐতিহ্যবাহী  দ্বীনি প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। 

২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে বই বিতরন অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।  এতে সভাপতিত্বে করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান জেলা পরিষদের সদস্য মেমং মারমা। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা সুইমং মারমা, কংজরী মারমা, যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল।এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন। 

 প্রধান অতিথি মেমং মারমা বলেন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার প্রমান করোনা পরিস্থিতির মধ্যেও  নতুন বই উৎসবের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন আমাদের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গুইমারা উপজেলার যে উন্নয়নের ধারা রচিত করেছেন তা ধরে রাখতে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষ গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মেমং মারমা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। পরে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেষ্ট তুলেদেন শিক্ষকবৃন্দ।

No comments