Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি


গুইমারা নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসার সম্মেলন কক্ষে মাদ্রাসার মুহতামিম এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাওলানা ইউছুফ খাঁনের সঞ্চালনায় এবং মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ রমজানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় মাদ্রাসার বিগত সনের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি পলাশ চৌধুরি, গুইমারা মসজিদের সাবেক ইমাম মাও:দেলোয়ার হোসেন আনসারি, বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের খাগড়াছড়ি শাখার সভাপতি ও গুইমারা মসজিদের খতিব মাও:মোহাম্মদ ওসমান গণি, মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম মোস্তফা, আবুল কাসেম, নূর আলম এবং ছাত্র ছাত্রীদের অভিবাবকবৃন্দ।


আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন গুইমারা মসজিদের সাবেক খতিব মাও:মো দেলোয়ার হোসেন আনসারি। প্রসঙ্গত, অত্র মাদ্রাসায় ১৯৯৮ সাল থেকে শিক্ষাকার্যক্রম শুরু হয়ে আসছে। এবং গত ২ জানুয়ারী শনিবার মাদ্রাসার ছাত্রছাত্রীদের বই বিতরনের মাধ্যমে নতুন বৎসরের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিকতা ঘোষনা করা হয়।

No comments