ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসায় উপজেলা প্রশাসন
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসায় উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আজ১৭ জানুয়ারি রবিবার এসময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামাত উল্লাহ চৌধুরি, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, নাজিরহাট পৌরসভা মেয়র সিরাজদ্দৌলা, লেলাং ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন, নাজিরহাট ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলি প্রমুখ।
নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী অাগত মেহমানদের সাথে মাদ্রাসার সহযোগিতা চেয়ে গুরুত্বপূর্ণ কথা-বার্তা বলেন। এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ইয়াহয়া, মুঈনে মুহতামিম মাওলানা ইসমাঈল, হাফেজ মাওলানা জাফর আহমদ, হযরত মাওলানা হাবিবুল্লাহ নদভি, মুফতি রবিউল হাসান, মুফতি আবদুল হাকিম কাসেমি, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা অানসারুল্লাহ, মুফতি নেজাম উদ্দিন, মাওলানা দৌলত আলি খান, মুফতি মামুন বশর, মুফতি সরোয়ার কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের দায়িত্বশীলদেরকে একসাথে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেহমানগণ নাজিরহাট বড় মাদ্রাসার পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত হন। পরিশেষে উপজেলা প্রশাসন যেকোনো আইনি সহযোগিতার জন্য নাজিরহাট বড় মাদ্রাসার পাশে থাকার ও সার্বিক সহযোগিতার অাশ্বাস দেন।


No comments