Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

স্বপ্নযাত্রা স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যতিক্রমী আয়োজন

 


স্টাফ রিপোর্টার ::

নতুন দিনের আগমনে

ভরে উঠুক প্রাণ

মুছে যাক গ্লানি যতো

বাড়ুক মান সম্মান ।

এই বার্তা নিয়ে যখন নতুন বছরের শুরু, ঠিক তখনই হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ আরো নতুন উদ্যমে অসহায় মানুষের জন্য আরো বেশি কাজ করে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে। গতবছর এই দিনে এক বুক আশা আর অনেক স্বপ্ন নিয়ে 'স্বপ্নযাত্রা স্কুল' প্রতিষ্ঠার মাধ্যমে হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ শিক্ষা প্রকল্প হাতে নেয়। সমাজের পিছিয়ে পড়া অবহেলিত শিশুদের উন্নয়নে এগিয়ে আসে ফাউন্ডেশনটি। এখানে ৬৭ জন বাচ্চা ফ্রিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ ' স্বপ্নযাত্রা' স্কুলের শিক্ষার্থীদের মাঝে যাবতীয় শিক্ষা উপকরণ, পোশাক ও  খাবারের ব্যবস্থা করে যাচ্ছে।উল্লেখ্য, হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০১৩ সাল থেকে সারা বাংলাদেশে অসহায় মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান, ত্রাণ বিতরণ, রক্ত দান কর্মসূচি, স্বাবলম্বী প্রকল্প ও শিক্ষা প্রসারে কাজ করে আসছে । 



পহেলা জানুয়ারি ২০২১ রোজ শনিবার বিকাল চারটায় স্বপ্নযাত্রা স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব লুতফা বেগমের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের মহাসচিব জনাব ওয়ারেস আলীর সঞ্চালনায় শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব আব্দুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ইমন ফরাজী, ভূমি সহকারি হাবিবুর রহমান হাবিব, বিএমজেএফ এর মহাসচিব মতিউর রহমান ডিজেল, অগ্রনী ব্যাংকের এজিএম আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী, নাগরিকবার্তার নির্বাহী প্রধান তানিয়া রাত্রি, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ সুমনসহ আরো অনেক উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ।


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের হাতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল বিতরণী পুরষ্কার তুলে দেওয়া হয়। শেষে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ফাউন্ডেশন ও স্কুলের শুভকামনা জানিয়ে পাশে থেকে আরো এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন।সেই বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। 


হিউম্যাণ ওয়েলবিং ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার সোজাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার বিজয়, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম স্বপ্নন, সমাজকল্যাণ সম্পাদক হেলেনা বারী, সদস্য জাকির হোসেন, সাঈদ, নাফি, মশিউর মারুফ ও মমতাজউদ্দীন আকাশের একান্ত প্রচেষ্টায় স্বপ্নযাত্রা স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।


শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ৮১ তম ব্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকায় ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

No comments