Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে শিশুরা ধর্মহীনতার দিকে ধাবিত হচ্ছে"



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ


 খাগড়াছড়িতে বিভিন্ন মসজিদের ইমামদের  সাথে মক্তবে কুরআন শিক্ষার কার্যক্রম বিষয়ে খুদ্দামুল কুরআন বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৫জানুয়ারি) সোমবার সকাল ১১ টায় খাগড়াছড়ি কালেক্টরেট মসজিদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুদ্দামিল কুরান বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মকর্তা মাওলানা জাবের।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় আইম্মা ওলামা মাশায়েখ পরিষদের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর। প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।সম্মানিত ওলামায়ে কেরামকে তাঁর ওয়ারিশ হিসাবে রেখে গেছেন। দুনিয়ার ধন সম্পদ নয় , আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআন ও অসংখ্য হাদিসের ওয়ারিশ বানিয়ে গেছেন। তিনি বলেন,মুসলমানদের কোমলমতি শিশুরা কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে ধর্মহীনতার দিকে ধাবিত হচ্ছে।এমতাবস্থায় আমাদের কে বন্ধ হয়ে যাওয়া মুক্তবগুলো চালু করার জন্য উদ্যোগী হতে হবে। 

মাওলানা নুরুল কবির আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা অংশ গ্রহণ করেন খুদ্দামুল কুরআনের কর্মকর্তা মাওলানা আব্দুল মালেক ও মাওলানা ইসমাইল। 

এতে অন্যান্যের মধ্যে মাওলানা মুস্তাফা, মাওলানা আলী মর্তুজা, মাওলানা হুমায়ুন, মাওলানা মোস্তাক আহমদ, আইয়ুব আলী হাফেজ হাবিবুর রহমান, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments