হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
নুরুল কবির আরমানঃ
এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম-হাটহাজারী জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১জানুয়ারি (শুক্রবার) সকালে হাটহাজারী মাদরাসার এ বার্ষিক মাহফিল শুরু হয়। মাহফিলে উদ্বোধনী বক্তব্যে দেন জামিআর মজলিসে ইদারী‘র প্রধান মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন দেশবরেণ্য খ্যাতনামা উলামা-মাশায়েখ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, হজরত মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড.আফম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতী আব্দুল হালিম বোখারী, মাওলানা লোকমান, মাওলানা খোবাইব, মুফতী হাবীবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা সাআদাত, মাওলানা নূরুল আবছার, মাওলানা আজীজুল হক আল-মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী প্রমূখ।
মাহফিলে বক্তাগণ বলেন, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন বা শান্তির বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছিলেন। নবুওয়াত প্রাপ্তির পর ইলমে ওহীর মাধ্যমে আইয়্যামে জাহিলিয়্যাত বা বর্বরতার যুগের নিকৃষ্ট মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন। তাদের অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলোকে নির্মল ও পরিশুদ্ধ করেছিলেন।
পরিশেষে মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।


No comments