Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

মানিকছড়িতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

 


নুরুল কবির আরমান,  বিশেষ  প্রতিনিধিঃ


ইসলামী আন্দোলন বাংলাদেশে মানিকছড়ি 

উপজেলার শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি শনিবার জামাল উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক  মাওলানা দেলোয়ার হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুক উপজেলা সদর  মুহাম্মদ ওমর আলী মেম্বার,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মিয়াজিও ইসলামী যুব আন্দোলন মানিকছড়ি উপজেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল মুসা।

 সভায় বক্তাগণ বলেন, আমাদের সমাজে চুরি, ডাকাতি, খুন এবং ধর্ষণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে বিভিন্ন অপরাধে করতে দ্বিধাবোধ করছে না। এমতাবস্থায় আমাদের কে ইসলামী রীতিনীতি অনুসরণ ও অনুকরণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মহানবীর (সাঃ) এর আদর্শ অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো বিকল্প নেই।

সম্মেলনে বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ২০২১-২০২২ সেশনের জন্য মাওলানা আল আমিন ফরাজিকে সভাপতি, আব্দুল বারেক সরকারকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করেন জেলা আন্দোলন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। 

পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments