গুইমারায় বালু খেকোদের বালু উত্তোলনের মহোৎসব, খাল বিল উজাড়, নিরব প্রশাসন
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রশাসনের নাকের ডগায় চলছে বালু খেকোদের তান্ডব। উপজেলার প্রধান সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি বালু ও মাটি পাচার হলেও নিরব দর্শকের ভুমিকায় উপজেলা প্রশাসন।
প্রাকৃতিক বৈচিত্র আর অপার সৌন্দর্যের লীলা ভূমি খ্যাত পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক লাবন্যতা ধংশ করে দিচ্ছে কিছু স্বার্থানেশি মহল।
তাদের লোভের বলি হচ্ছে এই অঞ্চলের অপরুপ সৌন্দর্য মন্ডিত পাহাড় গুলো, স্কেভেটর দিয়ে খুবলিয়ে নিচ্ছে সবুজ পাহাড়ের বুক। সেই সাথে অবাদে বালু উত্তোলন, খালের পাড় কর্তনের ফলে বদলে যাচ্ছে খালের গতিপথ ধবংশ হচ্ছে কৃষি জমি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাইল্যাছড়ি, তৈকর্মা পাঁচ নং পোষ্ট সংলগ্ন খাল ও সিন্দুকছড়ি এলাকায় চলছে অবৈধ বালুর রমরমা বাণিজ্য। প্রশাসনের নীরবতায় বিভিন্ন প্রতিষ্ঠানের লোকদের উৎখোচ দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়তই।
উপজেলার বাইল্যাছড়ি ছাগলনাইয়াপাড়ায়, তৈকর্মা পাঁচ নং পোষ্ট সংলগ্ন খাল ও সিন্দুকছড়িতে বালু উত্তোলনকারী বেপোরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় বেশ কয়েকজন কৃষক অবৈধ ভাবে এ বালু উত্তোলনের ফলে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবী করেন। প্রশাসনের নাকের ডগায় পাহাড় কাটা বালুর অবৈধ রমরমা ব্যবসা চলে আসলেও কোন দৈব শক্তির অদৃশ্য ইশারায় নিরব ভূমিকায় প্রশাসন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


No comments