বঙ্গবন্ধু সৈনিক লীগ মাটিরাঙ্গা পৌর শাখা ৪ নং ওয়ার্ডের নব কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু সৈনিক লীগের মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড শাখার নবকমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিজস্ব কার্যালয়ে এ নবগঠিত কমিটি অনুমোদন ও দায়িত্ব হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিক্রমে, মোঃ নাহিদ হাসান (বাবু) কে সভাপতি, মোঃ আবুল কাশেম কে সাধারণ সম্পাদক ও আলী আক্কাস কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শাহ আলম বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, সৈনিক লীগ যারা করবে তাদের কে অবশ্যই বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বুকে ধারণ করে,সংগঠন কে ভালোবেসে,বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মানতার মা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষা বঙ্গবন্ধু সৈনিক লীগের অঙ্গিকার।
এতে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল অদুদ তালুকদার , সাধারণ সম্পাদক অহিদুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ, পৌর শাখার আহবায়ক সৈয়দ রফিক,যুগ্ম আহবায়ক বাবলু ও ইমন,৯ নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রহিম।
মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এর সম্মতিক্রমে উক্ত নব গঠিত কমিটি গঠন করা হয়।


No comments