Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

 


আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় প্রান্তিক কৃষকদের মাঝে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধান, গম, ভুট্টা, চীনাবাদাম, শরিষা ও শীতমুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা ওঁঙ্কার বিশ্বাষের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহি কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে কৃষি উপকরন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী।

পাজেপ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামিলীগ সরকার কৃষি বান্ধব সরকার। এবং এই সরকারের আমলে জনগনের খাদ্যের যেন কোনো প্রকার ঘাটতি না হয় সে লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে। সরকার যে বীজ সার দিচ্ছে কৃষক যেন তার সঠিক পরিচর্যা করে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় তিনি আর ও বলেন, আগামি অর্থবছরে কৃষকদের জন্য গুইমারা উপজেলায় আরও বেশি বরাদ্ধ থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১ নং গুইমারা ইউপি চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, গুইমারা উপসহকারী কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, সুমন কর, উষাচিং মারমা, রমনী ত্রিপুরা প্রমুখ।

No comments