Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

ভালুকায় বাস চাপায় মোটরসাইকেল চালক পিতা নিহত ও শিশু সন্তান আহত

 


স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ভালুকায় বাস চাপায় মনিরুজ্জামান রুবেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় নিহতের সাথে থাকা তার শিশু সন্তান লিয়াম (১০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (০৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার সরকারি কলেজ গেইট এলাকায়। নিহত রুবেল ত্রিশালের রাগামারা গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে।


ভরাডোবা হাইওয়ে পুলিশ ইনচার্জ মশিউর রহমান জানান, ‘ঘটনার সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভান্ডাব গ্রামের বাসিন্দা স্থানীয় স্কয়ার ফ্যাশনের শ্রমিক মনিরুজ্জামান রুবেল তাঁর শিশু সন্তান লিয়ামকে নিয়ে গ্রামের বাড়ি ত্রিশালের রাগামারা থেকে মোটরসাইকেল দিয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছে ভালুকা সরকারী কলেজের সামনে ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই মনিরুজ্জামান রুবেল মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান।’

No comments